আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।
ঝনঝনিয়া ওয়ার্ড বিএনপির সৌজন্যে পরিচালিত কর্জে হাসানা ফাউন্ডেশন একটি সুদমুক্ত সামাজিক কল্যাণ তহবিল। আমরা দুস্থ পরিবার, ক্ষুদ্র উদ্যোক্তা ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের সচেতন ও দয়ালু মানুষদের অনুদানে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
আপনার ছোট একটি অনুদানও কোনো পরিবারের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। প্রতিটি টাকা সরাসরি সুদমুক্ত সহায়তা ও কল্যাণমুখী কাজে ব্যবহৃত হয়। আমরা আপনার বিশ্বাস ও সহযোগিতা কামনা করি।
আল্লাহ তা‘আলা আপনাকে এবং আপনার পরিবারকে কল্যাণ দান করুন।